প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ২০২৬ সালের শেষের মধ্যে বন্ধ হবে। এই তথ্যটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।
ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, "ইসরায়েলকে সহায়তার বিষয়ে কথা বলতে গেলে—বিবি (নেতানিয়াহু) ও আমি একটি চুক্তি করেছি। আমরা ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিই। কয়েক মাস আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সহায়তা বন্ধ করা হবে।"
তিনি সহায়তা বন্ধের সময়সীমা নিশ্চিত করে জানান, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের শেষের মধ্যে এই কাটছাঁট কার্যকর হবে এবং তারা দুজনই এতে সম্মত হয়েছেন।
ট্রাম্পের কাছে যখন জানতে চাওয়া হয় যে, কেন ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করা হচ্ছে, তখন তিনি সংক্ষেপে উত্তর দেন, "কারণ তাদের এখন আর এটার প্রয়োজন নেই।" তিনি আরও বলেন, "যদি তাদের সত্যিই সহায়তার প্রয়োজন থাকত, তবে আমি বলতাম তা চালু রাখো।"
বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মেরুকরণ তৈরি করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন