প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২৪তম বিসিএস ফোরামের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। বদরুল হাসান লিটন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। মো. রওশনুজ্জামান সিদ্দিকী (লিংকন) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
৫১ সদস্যের সার্চ কমিটি, যা সব ক্যাডারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত, একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করেছে।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বদরুল হাসান লিটনকে সভাপতি পদে সুপারিশ করা হয়। পরবর্তীতে ফোরামের সদস্যদের সর্বসম্মত ঐকমত্যের মাধ্যমে তাকে সভাপতি এবং অ্যাডিশনাল ডিআইজি মো. রওশনুজ্জামান সিদ্দিকীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
ফোরাম সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়জুড়ে সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, ঐক্য এবং বন্ধুত্বের যে অনন্য পরিবেশ বিরাজ করেছে, তা ২৪তম বিসিএস ফোরামের প্রাতিষ্ঠানিক শক্তি ও পরিপক্বতার উজ্জ্বল দৃষ্টান্ত। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে ফোরামের সার্চ কমিটি, অ্যাডহক কমিটি এবং ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন এগিয়ে এসেছে।
ফোরামের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্বের দক্ষতা, প্রজ্ঞা, পেশাগত অভিজ্ঞতা ও সমন্বয়ধর্মী দৃষ্টিভঙ্গির মাধ্যমে ২৪তম বিসিএস ফোরাম আরো শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরো সুদৃঢ় হবে।
নবনির্বাচিত সভাপতি বদরুল হাসান লিটন এবং সাধারণ সম্পাদক রওশনুজ্জামান সিদ্দিকীকে অভিনন্দন জানিয়ে ফোরামের সদস্যরা বলেছেন, তাদের নেতৃত্বে ২৪তম বিসিএস ফোরামের আগামী পথচলা হবে আরো সমৃদ্ধ, মর্যাদাপূর্ণ, সাফল্যমণ্ডিত ও গৌরবময়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন