প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে এই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতার বিষয় ছিল তারুণ্যের শক্তি, জুলাই গণঅভ্যুত্থান এবং আগামীর বাংলাদেশ। রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুল কলেজের নবম থেকে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, এই রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধনও ঘোষণা করেছেন।
সচিব, তার বক্তব্যে শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি সঠিক ভাষা চর্চা, সঠিক ব্যাকরণ, বাক্যের সঠিক ব্যবহার এবং শুদ্ধ শব্দ চয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের কোন রকম টেনশন থেকে বিরত থেকে রচনার বিষয়বস্তুকে কঠিনভাবে উপস্থাপন না করে সহজ ভাষায় উপস্থাপন করতে হবে।
সচিব বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ আগামী দিনে জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা হতে চায়, তাহলে তাদের মনে গতিশীলতাসহ ছোটোবেলা থেকেই প্রস্তুত থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন