প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মদিনার সব মসজিদে নারীদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ প্রদান করা হয়েছে।
সৌদি আরবের পবিত্র নগরী মদিনার সকল মসজিদে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় খোলা রাখার অনুমতি দিয়েছে দেশটির সরকার।
সম্প্রতি সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এই অনুমোদন প্রদান করেন। নতুন ব্যবস্থার আওতায় মদিনার ঐতিহাসিক মসজিদগুলোর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদও অন্তর্ভুক্ত থাকবে।
এই সিদ্ধান্তের ফলে কর্মস্থল, কেনাকাটা, ভ্রমণ অথবা অন্যান্য প্রয়োজনে বাইরে থাকা নারীদের আর বাড়ি ফিরে নামাজ আদায় করতে হবে না। তারা কাছাকাছি মসজিদে গিয়ে নারীদের জন্য নির্ধারিত স্থানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।
এর আগে, মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান সীমিত সময়ের জন্য খোলা থাকত। বিশেষ করে জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ভিড়ের মৌসুমে এসব স্থান খোলা থাকত। অন্য সময়, বেশিরভাগ ক্ষেত্রেই তা বন্ধ রাখা হতো। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নারীদের জন্য প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ও নির্ধারিত স্থান ব্যবহারের সুযোগ থাকবে।
তবে, এই সিদ্ধান্তের আওতায় মসজিদে নববি অন্তর্ভুক্ত নয়। বিশ্বের অন্যতম পবিত্র এই মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা আগে থেকেই বিদ্যমান রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা, ব্যবস্থাপনা ও তদারকিতে নারীদের মাঠকর্মীরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন