প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় একটি চান্দের গাড়ির দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায়, ব্যবসায়ী হাবিবুর রহমানের স্ত্রী ও সন্তানসহ আরও ১৩ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা ১৪ জনের একটি পর্যটক দল বিকেল ৪টার দিকে চান্দের গাড়িতে করে কক্সবাজার থেকে ইনানীর উদ্দেশ্যে রওনা দেয়। যখন তারা হিমছড়ি এলাকায় পৌঁছায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা দেয়, ফলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু ঘটে।
নিহত হাবিব ঢাকার মহাখালী রসুলবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী শারমিন এবং ছেলে সাফওয়ান মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের সাথে থাকা অন্য ১৩ জন পর্যটকও আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত চান্দের গাড়িটি একটি কাভার্ড ভ্যানে করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
রাত সাড়ে ১২টার দিকে নিহত হাবিবের মরদেহ এবং আহত পর্যটকদের নিয়ে ১টি লাশবাহী গাড়ি ও ৫টি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। নিহতকে উদ্ধার করে পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কক্সবাজার সদর থানার পুলিশের সাথে সমন্বয় করা হয় এবং আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন