প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চলের জন্য প্রকাশিত ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০ তালিকায় ফিনটেক প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে স্থান অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফিনটেক গ্রুপ নেক্সট ভেঞ্চারসের ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ফান্ডেডনেক্সট। একই সাথে সামগ্রিক র্যাংকিংয়ে প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।
এই অর্জনের মাধ্যমে এটি প্রথমবারের মতো বাংলাদেশের উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ডেলয়েটের এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি লাভ করেছে। গত সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডেলয়েট, যা বিশ্বের শীর্ষস্থানীয় প্রফেশনাল সার্ভিস নেটওয়ার্ক ‘বিগ ফোর’-এর অন্যতম সদস্য, গত চার বছরের নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে।
এছাড়াও, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলের ২৪টি দেশের ৫০০টি দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানের ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০০ তালিকায়ও ১১তম স্থান অর্জন করেছে ফান্ডেডনেক্সট। এতে প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুল্লাহ জায়েদ ও সৈয়দ আবদুল্লাহ গালিব প্রথম বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে এই সম্মাননা পেয়েছেন।
২০২২ সালে যাত্রা শুরু করে ফান্ডেডনেক্সট বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে সেবা প্রদান করছে। নেক্সট ভেঞ্চারসের পোর্টফোলিওতে ‘এফএনমার্কেটস’ নামে একটি নিয়ন্ত্রিত ব্রোকারেজ হাউসও অন্তর্ভুক্ত রয়েছে।
নেক্সট ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০-এ স্থান পাওয়া তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কারণ এই র্যাংকিং সম্পূর্ণ স্বাধীনভাবে নিরীক্ষিত চার বছরের আয় প্রবৃদ্ধির ভিত্তিতে নির্ধারণ করা হয়।
ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০-এর ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ডেলয়েটের অফিসিয়াল ওয়েবসাইট www.deloitte.com এই ঠিকানায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন