প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স ৫৫ রানের একটি বিশাল ব্যবধানে দুবাই ক্যাপিটালসকে পরাজিত করেছে। আবুধাবি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের ইনিংস শুরু করে। ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং ফিন অ্যালেনের ১১৯ রানের উদ্বোধনী জুটির ওপর ভিত্তি করে দলটি ৬ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। অ্যালেন ৩৮ বল খেলে ৭৪ রান এবং ফ্লেচার ৪৯ বল খেলে ৫৫ রান করেন।
দুবাইয়ের বোলারদের মধ্যে দুশমন্থ চামিরা, করিম জানাত এবং নূর আহমেদ প্রত্যেকে দুটি করে উইকেট নেন। অন্যদিকে, বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৭ রান খরচ করেও কোনো উইকেট লাভ করতে পারেননি।
রান তাড়া করতে নেমে দুবাই ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। সেই ধাক্কা তারা আর সামলে উঠতে পারেনি। মার্কাস স্টয়নিস ৩২ বলে ৪৭ রান করলেও বাকিদের ব্যর্থতার কারণে দলটি ১১২ রানে গুটিয়ে যায়। টম মুরস ১৯ রান এবং নূর আহমেদ ১৫ রান করেন।
নাইটদের হয়ে উসমান তারিক ৪টি উইকেট নেন এবং মোহাম্মদ রোহিদ ৩টি উইকেট দখল করেন। রাসেল, নারিন এবং হোল্ডার প্রত্যেকে একটি করে উইকেট নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন