প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই নারীর মৃত্যুর খবর এসেছে। এর ফলে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২৭ জনে। এই সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গুর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৩২৭ জন রোগী।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেল्थ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন নারীর মধ্যে এক জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে এবং অপর একজন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরের) বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ২৯৭ জন সরকারি হাসপাতালে এবং ৩০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৮০০ জন রোগী। বর্তমানে দেশের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বমোট ৮২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন