প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধান শিক্ষক তপন কুমার সাহার দাহ সম্পন্ন হয়েছে, যিনি বিদ্যালয় থেকে শিক্ষকতার বিদায় সংবর্ধনার দিন মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৯ বছর।
তিনি ছিলেন চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সোমবার (৩১ আগস্ট) যখন তার মরদেহ বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসা হয়, তখন শিক্ষার্থী ও সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
রবিবার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর শহরের নিজ বাসভবনে মারা যান তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন।
২০০৯ সাল থেকে তিনি প্রধান শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার বিদ্যালয় মাঠে তার অবসরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তার মৃত্যুর কারণে সেই অনুষ্ঠান আর হয়নি। পরে, তার মরদেহ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হলে শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকরা ফুলের তোড়া দিয়ে তাকে শেষ বিদায় জানান।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কান্না ও সহকারী শিক্ষকদের চোখের জল পরিবেশকে ভারী করে তোলে। সবশেষে, একই দিন বিকেলে তাকে হাজীগঞ্জের বলাখাল গ্রামে স্বশানে দাহ করা হয়।
মৃতের সহকর্মী লিমা আক্তার জানান, সোমবার (৩১ আগস্ট) তিনি চাকরি থেকে অবসরে যাচ্ছিলেন এবং একই দিন তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি সম্পন্ন ছিল। বিদ্যালয় মাঠে তার বিদায়ী সংবর্ধনার জন্য সামিয়ানা টানানো হয়েছিল এবং স্যারের ছবি সম্বলিত একটি ক্রেস্ট প্রস্তুত করা হয়েছিল।
কিন্তু তার কয়েক ঘণ্টা আগে সব শেষ করে স্যার চলে গেলেন পরপারে, এমনটাই জানালেন লিমা আক্তার। তিনি আরও জানান, স্যার ১ ছেলে ও ১ মেয়ের জনক। ছেলে শাওন সাহা মাস্টার্সে এবং মেয়ে তৃপ্তি সাহা বিওপিতে অধ্যয়নরত।
তপন কুমার সাহা চাঁদপুরের হাজীগঞ্জের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার তার কর্মজীবন শেষ করে অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু রাতে হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন