প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগামী দুই বছরের মধ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে।
এছাড়া, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টার্নশিপকে বাধ্যতামূলক করার পাশাপাশি ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সব সেবা প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক এবং ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে যথাযথ নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াই-ফাই এবং প্রয়োজনীয় সহায়তাব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে ধাপে ধাপে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করা হবে।
অধ্যাপক মামুন আহমেদ শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য ভর্তি-প্রক্রিয়া, ফি জমা, হলের আসন বরাদ্দ এবং পড়াশোনা শেষে সনদ সংগ্রহের মতো সব একাডেমিক ও প্রশাসনিক সেবা সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেন।
এছাড়া, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বৃদ্ধি করতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এ জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠান বা সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।
শিক্ষক ও দক্ষ জনবলের ঘাটতি মেটানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকদের অনলাইন ক্লাসের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের মেধা কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দিয়ে ইউজিসি চেয়ারম্যান জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলোর সমন্বিত উন্নয়ন করা হবে।
কর্মশালায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানও বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন