প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি দুর্গত পরিবারের খোঁজখবর নেন, ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি সদর উপজেলার পাশাপাশি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ত্রাণসামগ্রী বিতরণ এর পাশাপাশি ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র সম্পর্কে অবগত হন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্গত মানুষের খোঁজখবর নিতে এখানে এসেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট আমরা উপলব্ধি করি। কেউ নিজেকে একা মনে করবেন না—নির্বাচিত সরকার আপনাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।
তিনি আরও বলেন, বন্যার শুরু থেকেই জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন এবং এই সহায়তা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন দ্রুত নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন