প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার আমবাড়ী গ্রামের গোলহাটি পাড়ার একটি প্রবাসীর বসতঘর থেকে ৩৭০৮ কেজি ভারতীয় ফুচকা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে, যা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকালে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের গোলহাটি পাড়ার প্রবাসী শাহাদাত মিয়ার বসতঘর থেকে উদ্ধার করা হয় এসব ভারতীয় ফুচকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার একটি পুলিশ টিম আমবাড়ী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন, গ্রামের গোলহাটি পাড়ার প্রবাসী শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণ কক্ষ থেকে ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়েছে, যা বস্তার ভেতরে লুকিয়ে রাখা ছিল।
প্রবাসী শাহাদাত মিয়ার স্ত্রী সাকিবুন নাহার জানিয়েছেন, এসব ভারতীয় ফুচকা তার বসতঘরে রেখেছিলেন এলাকার আরো কয়েকজন, যার মধ্যে শাকিল মিয়া, মিলন মিয়া, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম, আল আমিন প্রমুখ অন্তর্ভুক্ত আছেন।
পুলিশ জানিয়েছে, ৩৫০ কেজি দরে জব্দ হওয়া ভারতীয় ফুচকার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। এই ঘটনার প্রেক্ষিতে তাহিরপুর থানায় উল্লিখিত পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বসতঘর থেকে ভারতীয় পণ্য জব্দের ঘটনায় প্রবাসীর স্ত্রী জড়িত কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাহিরপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে এবং বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে। এই ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত কাজ অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন