প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের মোংলায় বিশ্ব পর্যটন দিবস নানা কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের 'হোটেল পশুর'-এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি, নৌ-র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
"ভ্রমণ করুন, দেশকে জানুন, পর্যটন শিল্পের উন্নয়নে অংশ নিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় হোটেল পশুর চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা ও পশুর নদীতে একটি দৃষ্টিনন্দন নৌ-র্যালি অনুষ্ঠিত হয়। এতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে হোটেল পশুর মিলনায়তনে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হোটেল পশুরের ম্যানেজার মোঃ শাজাহান খান, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান কবির, পর্যটন ব্যবসায়ী আ. কাদের তালুকদার, খান রুপম এবং কবি আফরোজা হিরা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পে আগামী ৫ বছরের মধ্যে আমূল পরিবর্তন আসবে। সঠিক ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এ খাতে নতুন অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচিত হবে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বক্তারা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন