প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাত কর্মীকে পুলিশ আটক করেছে। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—উপজেলা যুবলীগের সাবেক সদস্য সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন এবং পলাশ হাওলাদার। উল্লেখ্য, পলাশ হাওলাদার বিগত আওয়ামী লীগের সময় রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
সৈকত গুহ পিকলু, যিনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জানিয়েছেন, "আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত দেওয়া হয়েছিল। রবিবার সন্ধ্যায় বিএনপির কিছু কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দিয়েছে।"
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন