প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়! ৩২ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, বিল ছাড়ে ৭ শতাংশ কমিশন, ভুয়া বিল-ভাউচার ও বেনামি ঠিকাদারি ব্যবসার অভিযোগে আলোচনার কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। একদিকে ২৪ ঠিকাদারের লিখিত অভিযোগ, অন্যদিকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের আবেদন। এমনকি মানববন্ধনে বাধা ও ঠিকাদারদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি) সরকারি উন্নয়নকাজের দরপত্র, বিল পরিশোধ এবং প্রকল্প বাস্তবায়ন নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নির্বাহী সদস্য ও অধিদপ্তরের বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি কাজের ৯০ ভাগ এখনো ফ্যাসিস্ট আওয়ামী সম্পৃক্ত ব্যবসায়ী ও নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের নিয়ন্ত্রণেই রয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নিরাপদ আস্তানা হিসেবে গড়ে উঠেছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তারা ঠিকাদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নিরাপদে। সম্প্রতি গোপালগঞ্জের সহিংসতায় বরিশাল থেকে যোগদানকারীদের অর্থায়নের গুঞ্জনও রয়েছে শহরজুড়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে।
বরিশাল থেকে যাতে কোথাও বদলি না হয়, সে জন্য লাখ লাখ টাকা দিয়ে বদলি ঠেকিয়ে দিয়েছেন শহিদুল ইসলাম। তাঁকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
শহিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, বিল ছাড়ের বিপরীতে কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করেছেন ঠিকাদার ও বিভিন্ন অভিযোগকারী।
কোটি কোটি টাকার সরকারি প্রকল্পে আসলে কী ঘটেছে? কারা জড়িত? কোথায় গেল সরকারি অর্থ? অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজন নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে নিতে হবে আইনানুগ ব্যবস্থা। বদলি নয়, চাই স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি। সরকারি অর্থের প্রতিটি টাকার হিসাব নিশ্চিত হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন