ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কেন ট্রাম্পকে ইরানে হামলা থেকে বিরত রাখলেন সৌদি যুবরাজ?


কেন ট্রাম্পকে ইরানে হামলা থেকে বিরত রাখলেন সৌদি যুবরাজ?

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ভয়াবহ যুদ্ধ এড়াতে মার্কিন প্রশাসনকে সৌদি আরবের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছিল। নতুন করে ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জোর আহ্বান জানিয়েছিলেন। সম্প্রতি এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্টকে এই অনুরোধ জানান যুবরাজ। এরপরই ট্রাম্পও দ্রুত হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সৌদি আরবের চিন্তা হল যে, ইরানে যেকোনো বড় ধরনের মার্কিন বা ইসরায়েলি হামলা পুরো উপসাগরীয় অঞ্চলে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এটি দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্র ভিশন ২০৩০ প্রকল্পের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে।

ঘটনার শুরু হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং বাব-এল-মান্দেব ও হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টিকে কেন্দ্র করে। এর জবাবে যুক্তরাষ্ট্র জানতে পেরেছে যে, ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু সৌদি রিয়াদের মনে হচ্ছে, এই মুহূর্তে নতুন কোনো সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

আরও পড়ুন: ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

এদিকে, তেহরান ইতোমধ্যেই সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি নতুন আক্রমণ চালায়, তাহলে তারা ইসরায়েলসহ অন্য অঞ্চলের দেশের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত করবে। সাথে আরো, যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ মার্কিন হামলায় সহায়তা করে, তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সৌদি বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে লড়াইয়ের মাধ্যমে রিয়াদ একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে, কেবল সামরিক শক্তি ব্যবহার করে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর এ কারণেই নতুন করে সামরিক সংঘাতের দিকে না গিয়ে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে মত দিচ্ছে সৌদি আরব। অন্যদিকে, আন্তর্জাতিক তেলের প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিক করার লক্ষ্যে কাতার, ওমানসহ প্রতিবেশী অন্যান্য দেশগুলোও এখন জোর তৎপরতা চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত সম্ভব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রকৃতিভিত্তিক সমাধান উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য একটি কার্যকর ও টেকসই উপায়।

তিনি সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনজিও সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ ও কনজারভেশন ইন্টারন্যাশনাল যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বন, জলাভূমি, উপকূলীয় উদ্ভিদবেষ্টনী এবং সমন্বিত কৃষি-বনায়ন ব্যবস্থা পরিবেশ সংরক্ষণের সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদের খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি, প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন এবং মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশগত স্বাস্থ্যের সমন্বিত ‘ওয়ান হেলথ’ ধারণাকে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেও দেশের উপকূলীয় অঞ্চল এখনও বিশ্বের মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে লবণাক্ততা এবং উপকূলীয় ভাঙন দেশের পরিবেশ, অর্থনীতি, খাদ্যব্যবস্থা ও মানুষের জীবন-জীবিকার জন্য হুমকি সৃষ্টি করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাত জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে, কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এ দুটি খাত এখনও ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী যোগ করেন, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং তথ্য-প্রমাণভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সরকার প্রতিশ্রুতibদ্ধ।

আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপ’র প্রতিষ্ঠাতা রুনা খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং কনজারভেশন ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সৌরভ মালহোত্রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটি সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

এই বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানবপাচার রোধ, রোহিঙ্গা ইস্যু, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা, জনশক্তি রফতানি, সামুদ্রিক নিরাপত্তা-সহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

অস্ট্রেলিয়াকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন ও কৌশলগত অংশীদার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী 'বাংলাদেশ ফার্স্ট' নীতির আলোকে বর্তমান সরকার সু-শাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ (People-to-People links) দ্বি-পাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অস্ট্রেলিয়া বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার হিসেবে মনে করে এবং দুই দেশের এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বিকশিত হবে।

সাক্ষাতে ইউরোপসহ বিভিন্ন রুটে অবৈধ অভিবাসন এবং মানবপাচারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, বাংলাদেশ জাতীয় সংসদে সম্প্রতি 'মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬' পাস হয়েছে। অনিয়মিত অভিবাসন বন্ধে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বালি প্রসেসের রূপরেখা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের নতুন মানবপাচার বিরোধী আইনটির প্রশংসা করেন এবং এর কার্যকর বাস্তবায়নে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কারিগরি ও সমন্বিত সহায়তা দেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, একটি সু-শৃঙ্খল অভিবাসন ব্যবস্থার জন্য অনিয়মিত অভিবাসীদের মসৃণ ও দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া অত্যন্ত জরুরি।

এ সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৪-১৮ জুন ২০২৬ তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে নিয়মিত অভিবাসন, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক মানবপাচার প্রতিরোধসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে উভয়পক্ষ একমত হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এটি বাংলাদেশের জন্য নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, সে বিষয়ে অস্ট্রেলিয়ার সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলকে স্বাগত জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, সহকারী মন্ত্রীর চিফ অব স্টাফ ক্যামেরন গ্রিন, শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের ভারপ্রাপ্ত ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. ডেমিয়ান অলিভার এবং শিক্ষা মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মিনিস্টার-কাউন্সিলর (শিক্ষা ও গবেষণা) জর্জ থিভিওস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্টিভেন বিডল উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে নিষ্পত্তি ৫,৮৯০ ফৌজদারি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


জুলাইয়ে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে নিষ্পত্তি ৫,৮৯০ ফৌজদারি মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে জুলাই মাসে ২০২৬ সালের মধ্যে পাঁচ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা এবং তিন হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ এবং উত্তরা বিভাগের আওতায় মোট পাঁচ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়।

এসব মামলায় ১০ হাজার ৪৩৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা অর্থদণ্ড এবং দুই লাখ ৫৮ হাজার ২৩০ টাকার মালামাল নিলাম বা বাজেয়াপ্ত করা হয়েছে।

একই সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপি এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের যৌথ উদ্যোগে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এক হাজার ৩৪০টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় এক হাজার ৩৪০ জন আসামি থাকলেও জুলাই মাসে মোট তিন হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। ঐ খাতে আট লাখ দুই হাজার সাতশ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

ডিএমপি জানায়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার হওয়ায় বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নগরবাসীর আস্থা বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে অপরাধীদের মধ্যে আইনের প্রতি ভীতি সৃষ্টি হচ্ছে, যা রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো আলোচনা নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো আলোচনা নেই

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে, এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা নেই। কিন্তু হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, বর্তমান পরিস্থিতিতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না। পাশাপাশি, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের ওমানের সঙ্গে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%