প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারত থেকে চোরাইপথে আনা ৯৬ বোতল মদসহ একটি মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃতের নাম সালমান ফকির (২৮)। শনিবার (২০ জুন) বিকেলে বিশ্বের ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সালমান ফকির গামাইরতলা গ্রামের মো. আব্বাস আলীর ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচার জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে বলে খবর পায় র্যাব। এরপরে, র্যাব-৯ এর একটি অভিযানিক দল সেখানে পৌঁছায় এবং অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয়। পরে তার হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমান ফকির নিশ্চিত করেন যে, তিনি এবং পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করেছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দ করা আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন