প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর পৌরসভা ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর শহরের বিভিন্ন স্থানে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের মধ্যে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের আওতায় পৌর শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, নালা এবং আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একইসঙ্গে, ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় পৌরসভার পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।
পৌরবাসীর উদ্দেশে সচেতনতামূলক বার্তায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধুমাত্র পৌর কর্তৃপক্ষের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীর সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণও অপরিহার্য। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শেরপুর পৌর শহরকে ডেঙ্গু ও আবর্জনামুক্ত রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন