প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যানজট নিরসনের দীর্ঘদিনের সমস্যার সমাধানে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন ঢাকা মহানগরের দুই প্রশাসক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে রাজধানী এবং দেশের অন্যান্য জায়গার যানজট অবস্থান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার পুনর্গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রাজধানীর মূল প্রবেশপথ এবং বাণিজ্যিক স্থানগুলোর মধ্যে অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণে পরিণত হয়েছে। এই যন্ত্রণা দূর করার লক্ষ্যে নগরীর ভিতর থেকে ধাপে ধাপে এসব টার্মিনালগুলো সরিয়ে ঢাকার বাইরে বা উপযুক্ত স্থানে স্থানান্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভাটিতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন