প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবারের একটি ঘটনায়, স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় পুলিশ স্ত্রীকে গ্রেফতার করেছে। সচরাচর যৌতুকের মামলায় যেখানে স্বামীদের গ্রেফতার করা হয়, সেখানে এবার দেখা গেছে তার সম্পূর্ণ বিপরীত ঘটনা।
বুধবার (২৪ জুন) রাতে, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়েছে এবং সেই অভিযানে সাজেদা আক্তারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজেদা আক্তার (২৬) সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার মো. শাহ আলমের মেয়ে। মামলার বাদী স্বামী শাকিল আলম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারার ‘সিআর-৫৫৮/২৪’ নম্বর নালিশি মামলাটি দায়ের করেছিলেন। এ মামলার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে জানান, ‘আদালতের নির্দেশনা মোতাবেক এই ওয়ারেন্ট তামিল করতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিবাদী সাজেদা আক্তারকে গ্রেফতার করেছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন