ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার


ঢাকায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এই তথ্যটি বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়ে দিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে ৭ দিন নাচলেন নাইজেরীয় তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে ৭ দিন নাচলেন নাইজেরীয় তরুণ

এককভাবে টানা সাত দিন (১৬৮ ঘণ্টা) নাচের মাধ্যমে একটি অবিশ্বাস্য ইতিহাস গড়েছেন নাইজেরীয় নৃত্যশিল্পী বেঞ্জামিন ড্যানিয়েল। ৩৩ বছর বয়সী এই পেশাদার শিল্পী, যিনি ‘বেন ড্যান্সার’ নামে পরিচিত, নাইজেরিয়ার লাগোসের ফ্রিডম পার্কে শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্তি অতিক্রম করে নির্ধারিত লক্ষ্য অর্জন করেন। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার আবেদনের কাগজপত্র পর্যালোচনা করছে।

এই ড্যান্সাথন গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয় এবং বেঞ্জামিন ভোররাত ৩টায় তার নির্ধারিত ১৬৮ ঘণ্টার লক্ষ্য পূরণ করেন। তবে তিনি সেখানে থেমে যাননি, সমর্থকদের উল্লাসের মধ্যে আরো ৯ ঘণ্টা নাচ চালিয়ে যান। দীর্ঘ সময় ধরে নাচার ফলে শারীরিকভাবে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ায় ড্যান্সাথন শেষ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে যে তারা বেঞ্জামিনের আবেদনটি গ্রহণ করেছে। সার্বিক প্রমাণের বৈধতা যাচাই এবং চূড়ান্ত রিভিউ শেষে এই নতুন রেকর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বর্তমানে একক দীর্ঘতম নাচের বিশ্বরেকর্ডটি ভারতের কথক নৃত্যশিল্পী সৃষ্টি সুধীর জগতাপের দখলে (১২৭ ঘণ্টা)।

১৮ বছর ধরে নাচের সাথে যুক্ত বেঞ্জামিন এই ম্যারাথনে আফ্রোবিটস, ফুজি, জ্যাজ ও জুকের মতো বিভিন্ন ঘরানার পাশাপাশি নাইজেরিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ঐতিহ্যবাহী পোশাকও পরিবেশন করেন। লাগোসের ফ্রিডম পার্কে ভক্ত ও তরুণদের ভিড়ে এই আয়োজনটি শেষ পর্যন্ত একটি বর্ণিল উৎসবে রূপ নেয়, যা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। গিনেসের নিয়ম অনুযায়ী, প্রতি এক ঘণ্টা নাচের জন্য তিনি মাত্র পাঁচ মিনিটের বিশ্রাম এবং হালকা খাবার গ্রহণের অনুমতি পেতেন।

উল্লেখযোগ্য যে, সম্প্রতি নাইজেরিয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার ব্যাপারে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ২০২৩ সালে নাইজেরীয় শেফ হিল্ডা বাচির টানা ৯৩ ঘণ্টা রান্নার বিশ্ব রেকর্ডের পর দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড গড়ার প্রবণতা বহুগুণ বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল সদর হাসপাতালের পেশেন্ট টলি হুইল চেয়ার এদের আওতায় রেখে রোগী হয়রানি চলেছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


টাঙ্গাইল সদর হাসপাতালের পেশেন্ট টলি হুইল চেয়ার এদের আওতায় রেখে রোগী হয়রানি চলেছে

টাঙ্গাইল সদর হাসপাতালের পেশেন্ট টলি হুইল চেয়ার ব্যবহার করে রোগীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একজন ভুক্তভোগী আপু জানান, তার অসুস্থ আম্মাকে হাসপাতালের পুরান ভবনের দো'তালায় উঠানোর জন্য পেশেন্ট টলি নেওয়ার সময় সেখানে দায়িত্বে ছিলেন দুইজন।

তিনি বলেন, পেশেন্টকে দো'তালায় বহন করার জন্য বকশিস হিসেবে ৫০ টাকা দেওয়ার পর মহিলা এবং সাদা শার্ট পরিহিত ব্যক্তি ১০০ টাকার নিচে গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

তিনি আরও বলেন, "এখন প্রশ্ন হচ্ছে, সদর হাসপাতালে তো কেউ বিয়ের দাওয়াত খেতে আসে না, যে যেভাবে খুশি বকশিস দেওয়া হবে।"

তিনি উল্লেখ করেন, সদর হাসপাতালে লোকেরা চিকিৎসা সেবা নিতে আসে রোগীদের নিয়ে।

এরা যখন দায়িত্বেই থাকবে,

তিনি বলেন, সৌজন্য বজায় রেখে রোগীর স্বজন যা দিবে, তাই নিতে হবে। অন্যথায় টলি ছেড়ে দিতে হবে। "এত টাকাই দিতে হবে, এটা কি বিয়ের গেইট পেয়েছে?"

তিনি জানেন না, এরা সদর হাসপাতালে নিয়োগপ্রাপ্ত আয়া বা ঝাড়ুদার কিনা। যদি আয়া বা ঝাড়ুদার হয়ে থাকেন, তবে নিশ্চয়ই তারা দৈনিক মাফিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা হাসপাতাল কর্তৃক পায় বা বেতনও পেতে পারে।

কিন্তু পেশেন্ট টলি বা হুইল চেয়ার নিয়ে কেন এত তালবাহানা?

তিনি প্রশ্ন করেন, তাদের হাতে পুরোটা দায়িত্ব কে দিয়েছে?

হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি দেখার জন্য তিনি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ফের ১৬৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ৯ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বাকি ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে, মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে ১৬৩ জনকে আটক করা হয়।

থানাভিত্তিক অভিযানের মধ্যে সুধারাম মডেল থানায় ২৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বাকি ২৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানায় ৩৭ জন, সেনবাগ থানায় ৯ জন, চরজব্বর থানায় ৭ জন, সোনাইমুড়ী থানায় ৫ জন এবং কবিরহাট থানায় ৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ছাড়া হাতিয়া থানায় ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে পূর্বের মামলায় গ্রেপ্তার, পাঁচজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

উত্তরাঞ্চলের কোটি মানুষের জন্য বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বর্তমান বিএনপি সরকারের প্রতিশ্রুতির বাস্তব রূপ। সরকারের উদ্যোগের অংশ হিসেবে এই মহাপরিকল্পনার মূল প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে, বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখিত তিস্তা-সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার পূরণে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে। মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা নিরূপণের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রায় ২৩ কোটি টাকার সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এই উদ্যোগ অনুমোদিত হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বমানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। এর ফলে মেগা প্রকল্পটির বাস্তবায়ন স্বচ্ছ ও টেকসই হবে।

সরকারের মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো উত্তরাঞ্চলের স্থায়ী বন্যা ও নদীভাঙন সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করা এবং উত্তর-পশ্চিমাঞ্চলকে দেশের মূল অর্থনৈতিক চালিকাশক্তিতে রূপান্তর করা।

সরকার প্রস্তাবিত মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীতীর রক্ষা, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও সংস্কার, ১১০ কিলোমিটার নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, ২২৪ কিলোমিটার শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বাঁধের ওপর পাকা সড়ক নির্মাণ, নদীশাসনের মাধ্যমে নদীসংলগ্ন প্রায় ১৭০ বর্গকিলোমিটার নতুন জমি পুনরুদ্ধার ও কৃষি-শিল্প কাজে ব্যবহারের সুযোগ তৈরি করার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন মন্তব্য করেন, সরকারের এই সমন্বিত পরিকল্পনা কেবল নদী রক্ষাই করবে না, বরং আঞ্চলিক সংযোগ ও সেচব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত ২২৪ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও এর ওপর তৈরি সড়ক উত্তরাঞ্চলের অনুন্নত যোগাযোগব্যবস্থাকে পাল্টে দেবে। বর্ষাকালে নদীবেষ্টিত যেসব এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ত, সেখানে সরকারের এই বহুমুখী বাঁধ একই সঙ্গে প্রাকৃতিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক করিডোর হিসেবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ জানান, নদীর পলি ব্যবস্থাপনা ও গতিপ্রকৃতি বিবেচনা করে ড্রেজিং কার্যক্রম সফল করা সম্ভব হবে।

বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, উজান-ভাটির পানিপ্রবাহ ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে প্রকল্পটি দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তিস্তা মহাপরিকল্পনাকে দ্রুত বাস্তবে রূপ দিতে এ সমীক্ষা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে ব্যারেজ, নদীশাসন, ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সংরক্ষণসহ প্রতিটি কম্পোনেন্টের কারিগরি ও অর্থনৈতিক সুফল নিশ্চিত করা হবে।

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার জানান, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এটি অনুমোদিত হলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় কাজের গুণগত মান নিশ্চিত করে পরবর্তী ধাপে এগোনো সম্ভব হবে।

সম্প্রতি জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকারের নেওয়া সুনির্দিষ্ট রূপরেখা ও দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেন। এরপরেই প্রকল্পের কাজে গতি এসেছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার মতো প্রান্তিক জেলাগুলোর অর্থনীতি যুগ যুগ ধরে তিস্তা নদীর খেয়ালিপনার শিকার। শুষ্ক মৌসুমে পানির তীব্র অভাব এবং বর্ষায় ভয়াবহ ভাঙনে গৃহহীন হতো লাখো মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে এবং ১৭০ বর্গকিলোমিটার উদ্ধারকৃত জমি কৃষি ও স্থানীয় শিল্পে নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিএনপি সরকারের উদ্যোগে সূচিত তিস্তা মহাপরিকল্পনা কেবল একটি নদী ব্যবস্থাপনা প্রকল্প নয়, বরং এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে এক যুগান্তকারী সাফল্য হিসেবে চিহ্নিত হবে বলে মত বিশেজ্ঞদের। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%