প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করেছে ইরান এবং ‘মক্কা এলায়েন্স’ (Mecca Alliance)-এর সদস্য রাষ্ট্রগুলো। অংশগ্রহণকারী প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার জন্য ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।
ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মক্কা এলায়েন্সের সদস্য দেশগুলোর সাথে ইরানের এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী পক্ষগুলো চারটি আঞ্চলিক দেশের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা বৃদ্ধির জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেছেন।
ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ীর আয়োজনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন— সউদী আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন। বৈঠকে মূলত আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের অভিমত, আঞ্চলিক ভূ-রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠক মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করবে। সূত্র: ফার্স নিউজ এজেন্সি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন