প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উখিয়ার পালংখালী ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ফারির বিল এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
এসআরবি-১৫-এর সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, পূর্ব ফারির বিল এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। এই তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে এসআরবি-১৫-এর একটি চৌকস দল উখিয়া থানাধীন পূর্ব ফারির বিলের দুদু মিয়ার বাড়ির এলাকায় অভিযান শুরু করে।
অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়। এ সময় দুদু মিয়ার বাড়ির গেটের সামনে একটি ড্রেনের ভেতর থেকে ১০টি কার্টনে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গণনা করে দেখা যায়, এসব কার্টনে মোট ১ লাখ পিস ইয়াবা পাওয়া গেছে।
এসআরবি-১৫ জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন