প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তারা একটি বিবৃতি জারি করে এই নিন্দা জানান।
উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী এবং সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, পাশাপাশি বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি নেতারা উল্লেখ করেন যে, ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার আকস্মিক হামলায় তিনি গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অবিলম্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোকে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন