প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে বিজিবি, পাঁচবিবি থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। যৌথ দলটি পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি চালায়। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে তলিয়ে থাকা অবস্থায় কষ্টিপাথরের মূর্তির বৃহৎ খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তির খণ্ডিত অংশটি ডিজিটাল স্কেলে মেপে ৮৫ কেজি ওজন পাওয়া যায়। বিজিবির প্রাক্কলন অনুযায়ী, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৮৫ লাখ টাকা।
এদিকে মূর্তিটির প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে সনদ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন