প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে মৃত টন মাহমুদের ছেলে জিন্নাত আলীর ওপর হামলা চালান তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। তারা জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় কর্তব্যরত চিকিৎসক জিন্নত আলীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সুত্রে জানাযায়, এ ঘটনায় এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নিহতের পক্ষের লোকজন।
এ ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন