ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডাস্টবিন


শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডাস্টবিন

শেরপুর জেলা শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রতিদিন, এই বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শত শত শিক্ষার্থী, অভিভাবক এবং পথচারীদের এই ডাস্টবিনের পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এর ফলে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ হলো, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথের সামনে ডাস্টবিন অবস্থান করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সংক্রামক রোগের ছড়ানোর আশঙ্কা দেখা দিচ্ছে। এলাকাবাসী এবং অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ডাস্টবিনটি দ্রুত অন্যত্র স্থানান্তরিত করা হোক। এছাড়া তাঁরা নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা আক্তার বলেন, "বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডাস্টবিন থাকায় দুগন্ধ বের হয়। এতে করে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ্যতা অনুভব করে।" বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৬শ ছাত্র-ছাত্রী রয়েছে। আমি ডিপিও স্যারের মাধ্যমে ডাস্টবিনটি অন্যত্র সরানোর জন্য পৌরসভা ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। এ বিষয়ে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা সাংবাদিকদের জানান, "বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যদি স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি হয়, তাহলে তদন্ত করে ডাস্টবিনটি অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে।"

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে চুরির ২ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


লাকসামে চুরির ২ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

কুমিল্লার লাকসামে চুরি হওয়া দুই লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর, এই টাকা প্রকৃত মালিকের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) লাকসাম থানায় এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, উপজেলার নরপাটি তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. আবু তাহের তার বসতঘর থেকে নগদ দুই লাখ টাকা ও একটি স্বর্ণের আংটি চুরির অভিযোগে জামাতা মো. শাহ আলমের বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এএসআই) সাইফুদ্দিন তথ্য-প্রমাণ সংগ্রহ করে এবং বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে চুরি হওয়া নগদ দুই লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত টাকা পরবর্তীতে প্রকৃত মালিক মো. আবু তাহেরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বলেছেন, চুরির ঘটনায় উদ্ধার না হওয়া স্বর্ণের আংটির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের সময়ে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালের কাছে হারের পর ভিএআরের তীব্র সমালোচনায় মদ্রিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:২০ পি.এম


পর্তুগালের কাছে হারের পর ভিএআরের তীব্র সমালোচনায় মদ্রিচ

পর্তুগালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থা নিয়ে কঠোর সমালোচনা করেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। ভিএআর এর দুটি সিদ্ধান্ত সম্পর্কিত বিষয়ে তার আপত্তি রয়েছে।

দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে যায়। কিন্তু পরে ভিএআর পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত দেন যে নিকোলা ভ্লাসিচ বক্সের ভেতরে রেনাতো ভিয়েগাকে ফাউল করেছেন। সেই সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।

এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে পর্তুগাল এগিয়ে যায়। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। আরেকটি ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়ে যায় জস্কো গভার্দিওলের সমতাসূচক গোল। রিপ্লেতে দেখা যায়, গোল হওয়ার আগে ক্রস থেকে আসা বলটি ইগর মাতানোর গায়ে অতি সামান্য স্পর্শ লেগে অফসাইডে থাকা মারিও পাসালিচের কাছে যায়।

পর্তুগালের পাওয়া পেনাল্টির প্রসঙ্গ টেনে লুকা মদ্রিচ বলেন, ‘কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। ওই পেনাল্টির কথাই ধরুন... ঘটনা যদি উল্টো হতো, তাহলে ভিএআর কখনোই হস্তক্ষেপ করত না।’

তিনি বলেন, ‘ভিএআর চালুর শুরু থেকেই আমি বলেছিলাম, এটি আমার পছন্দ নয়। পরে সময়ের সঙ্গে বুঝেছি, কিছু ক্ষেত্রে এটি ভালো। কিন্তু এটি সঠিকভাবে ব্যবহার করা হয় না। কখনও বেছে বেছে ব্যবহার করা হয়, আবার কখনও বড় দলের সুবিধা হয় এমনভাবে প্রয়োগ করা হয়।’

মদ্রিচের ভাষায়, ‘ভিএআর তখনই হস্তক্ষেপ করা উচিত, যখন সিদ্ধান্তটি শতভাগ নয়, ২০০ শতাংশ ভুল। কিন্তু যদি বিষয়টি বিতর্কিত বা ধূসর অঞ্চলের হয়, তাহলে সেখানে ভিএআরের হস্তক্ষেপের সুযোগ থাকা উচিত নয়। এমন পরিস্থিতিতে ভিএআর ডাকানোর কোনো মানে নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেবাগ্রহীতাদের দৃষ্টি কেড়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


সেবাগ্রহীতাদের দৃষ্টি কেড়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ ক্যাম্পাস

পরিচ্ছন্ন পরিবেশ, দৃষ্টিনন্দন সৌন্দর্যায়ন এবং উন্নত নাগরিক সেবার সমন্বয়ে বর্তমানে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্যাম্পাস শুধুমাত্র সেবা গ্রহীতাদের জন্য নয় বরং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। সম্প্রতি, ক্যাম্পাস জুড়ে বিভিন্ন উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগের মাধ্যমে এটি কেবল সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার স্থান হতে থেমে নেই, এটি একটি আকর্ষণীয় প্রশাসনিক কমপ্লেক্সেও পরিণত হয়েছে। 

উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন, কৃষি অফিসে ফুলের বাগান, সুপরিকল্পিত হাঁটার পথ, বসার স্থান এবং সুশৃঙ্খল যানবাহন পার্কিংয়ের সুবিধা প্রদান করা হয়েছে। এর ফলে প্রতিদিন বিভিন্ন সেবা নিতে আসা মানুষ নিঃসন্দেহে সরকারের দপ্তরে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে সক্ষম হচ্ছেন। 

সেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান, পূর্বে উপজেলা ক্যাম্পাসের পরিবেশ এতটা আকর্ষণীয় ছিল না। তবে বর্তমানে পরিচ্ছন্ন ও মনোরম একটি পরিবেশে সরকারি দপ্তরে এসে কাজ করতে বেশি ভালো লাগে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমে গেছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সৈয়দপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, “একটি সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ যত সুন্দর ও সুশৃঙ্খল হবে, ততই সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে।” সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসের বর্তমান রূপ অন্য উপজেলাগুলোর জন্যেও একটি অনুসরণীয় উদাহরণ হতে সক্ষম। 

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা জানান, ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচর্যা, বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে। 

স্থানীয়দের প্রত্যাশা, এই সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ দীর্ঘদিন বজায় রেখে সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসকে আধুনিক, জনবান্ধব ও দৃষ্টিনন্দন প্রশাসনিক কমপ্লেক্স হিসেবে আরও সমৃদ্ধ করা হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী বলেন, “এক সময় এ উপজেলা পরিষদ ক্যাম্পাস ছিল খোলা মেলা। আজ এটি সুন্দর বাউন্ডারি দেয়াল এবং পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত হয়েছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা প্রশংসনীয়।” সাংবাদিক আঞ্জেলো মন্ডল জানান, “নতুন ভবন চালু হলে আরও সৌন্দর্য মন্ডিত হবে ক্যাম্পাস।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


সকাল ৯টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (৪ জুলাই) সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

এ প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%