প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধা, ২৯ নভেম্বর, ২০২৬ : যুবদল গাইবান্ধায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
আজ রোববার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মো. ইউনুস আলী রবি, সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব আল-আমিন খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, "দেশকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।" বক্তারা আরও উল্লেখ করেন, পতিতরা বিভিন্ন স্থানে গুপ্ত থেকে আধারে একটু একটু করে উঁকি দেওয়ার চেষ্টা করছে। তারা সীমা অতিক্রম করলে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে শক্ত হাতে দমন করার হুশিয়ারি দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন