প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০ -এর মিনি-নিলামে নাহিদ রানা কোনো দল পাননি। বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে ১৫৬ জন ক্রিকেটারের নাম উঠেছিল। বাংলাদেশের পেসার নাহিদ রানা সেখানে ছিলেন, কিন্তু তার প্রতি কোনো দলের আগ্রহ দেখা যায়নি।
এ বছরের শুরুতে সানরাইজার্স ইস্টার্ন কেপ বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে রিশাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। কিন্তু নাহিদ এবারও টুর্নামেন্টে খেলতে পারবেন না।
নিলামে নাহিদের ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড, যা বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার বেশি। ১৫৬ জনের মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকান এবং ৬১ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। তারকা ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিস দল পেয়েছেন। এছাড়া ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, টেম্বা বাভুমা রয়েছেন।
ছয় দলের মধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজিতে মোট ২০টি জায়গা খালি ছিল। এসব জায়গা পূরণ করতে সর্বোচ্চ ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার দক্ষিণ আফ্রিকান র্যান্ড খরচ করা যেত। এর মধ্যে সুপার কিংসের জন্য একটি ওয়াইল্ড কার্ডও রয়েছে, যা দলের নির্ধারিত স্যালারি ক্যাপের অংশ নয়। তবে ডারবানের সুপার জায়ান্টস ও পার্ল রয়্যালস এবারের নিলামে অংশ নেয়নি, কারণ তাদের ১৯ জনের স্কোয়াড আগে থেকেই পূর্ণ ছিল।
এসএ২০ -এর মৌসুম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। সানরাইজার্স ইস্টার্ন কেপ আগের মৌসুমে তৃতীয়বারের মতো শিরোপা জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন