প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি, ২ সেপ্টেম্বর ২০২৬ : পার্বত্য চট্টগ্রামের সবুজায়ন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে রাজস্থলী উপজেলায় আজ স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়েছে মোট ২৩ হাজার ৬শ’ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা। এটি কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের অধীনে ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজস্থলী রেঞ্জ বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়, যা কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাজস্থলী, হ্নারা ও ধনুছড়ি রেঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান।
এ সময় রেঞ্জ কর্মকর্তা তুহিনুল ইসলাম এবং আবুল হাসেম মেম্বারসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজস্থলী উপজেলার বাসিন্দাদের মধ্যে ১৮ হাজার ছয়শ’ টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার ধনুছড়ি রেঞ্জে আরও পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন