প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি বছরের প্রথম ৯ মাসে সিলেটের সড়কে ২৮৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন ৬৩০ জন। এর মধ্যে মে মাসে সবচেয়ে বেশি ৫১ জন প্রাণ হারান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিরাপদ সড়ক চাই (নিসচা) এই তথ্য প্রকাশ করেছে।
নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটির মাসিক প্রতিবেদন অনুসারে, বছরের প্রথম ৯ মাসে ২৮৮ জনের প্রাণহানি হয়েছে। জানুয়ারিতে ২৫ দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২ দুর্ঘটনায় ৩২ জন, মার্চে ২৯ দুর্ঘটনায় ৩২ জন, এপ্রিলে ১৯ দুর্ঘটনায় ১৫ জন, মে মাসে ৪২ দুর্ঘটনায় ৫১ জন, জুনে ২৯ দুর্ঘটনায় ২৯ জন, জুলাইয়ে ২৮ দুর্ঘটনায় ৩১ জন, আগস্টে ৩৫ দুর্ঘটনায় ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনটি জানাচ্ছে, মাসভিত্তিক হিসাবে মে মাসে সবচেয়ে বেশি ৫১ প্রাণহানি ঘটেছে। আগস্ট মাসে ৪৭ জন নিহত হয়েছেন। এই দুই মাসে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে, যা নয় মাসের মোট প্রাণহানির প্রায় ৩৪ শতাংশ। অর্থাৎ, বছরের নির্দিষ্ট কিছু মাসে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এসব মাসে প্রাণহানির কারণ চিহ্নিত করতে দুর্ঘটনার ধরণ ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ প্রয়োজন।
দুর্ঘটনার কারণ চিহ্নিত করে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং সড়কের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি বিভিন্ন সময় সামনে আসে। মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ ও নিয়মিত নজরদারি প্রয়োজন।
এতে আরো বলা হয়েছে, সিলেট বিভাগের মহাসড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ ও দ্রুতগতিতে চলাচলের মধ্যে দুর্ঘটনা প্রতিরোধে গতিসীমা কার্যকর করা, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন