প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকার ইতালি দূতাবাস নতুন নির্দেশনা জারি করেছে। এই তথ্য সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে।
নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পোর্টালে নিয়মিত নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। এর মাধ্যমে সাক্ষাতের নির্ধারিত তারিখ জানানোর ব্যবস্থা হবে, যাতে শিক্ষার্থীরা ভিসার আবেদন জমা দিতে পারেন। এ জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে সাক্ষাতের সময় চাওয়ার প্রয়োজন হবে না।
বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় যে ই-মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেই ঠিকানায় ভিএফএস গ্লোবাল যোগাযোগ করবে বলে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের আর্থিক পৃষ্ঠপোষক বা স্পন্সর কারা হতে পারবেন, সেটি নিয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়, বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা, ফুপু, মামা, খালা এবং চাচাতো, ফুফাতো, মামাতো বা খালাতো ভাইবোনও আর্থিক গ্যারান্টর হিসেবে গ্রহণযোগ্য। ইতালিতে বসবাসরত আত্মীয়দেরও স্পন্সর হতে পারবে।
ভাষাগত যোগ্যতার বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, ভাষা দক্ষতার সনদ আবশ্যক। কেবল আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সনদ গ্রহণ করা হবে। সনদে আবেদনকারীর মৌখিক অনুধাবন, লিখিত অনুধাবন, কথোপকথন এবং লেখার দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
এছাড়া, আবেদনের সাথে শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতার সত্যতা প্রমাণে সিআইএমইএ সনদ বা ‘ডিক্লেয়ারেশন অব ভ্যালু’ জমা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির ভিত্তিতে শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ অক্টোবর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন