প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধায় সাড়ে আট লাখ টাকার চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি দোকানের টিনের চাল কেটে ৮ লাখ ৫৫ হাজার টাকার মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল চুরির অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার প্রায় তিন মাস পরে, গাইবান্ধা সদর উপজেলার হকার্স মার্কেট এলাকায় পুলিশ সুপার জসীম উদ্দিনের নির্দেশনায় অভিযান চালিয়ে বিদ্রোহ কুমার কুন্ডসহ একটি দল তাদের আটক করে। অভিযানের সময় চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোনসহ মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার মো. সুজন মাহমুদ (৪০)।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাত আনুমানিক ১টার দিকে দোকানমালিক মো. মুকুল হোসেন দোকানটি তালা দিয়ে বাড়িতে চলে যান। পরদিন সকাল ৯টার দিকে দোকান খুলে তিনি দেখতে পান, ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তিনি লক্ষ্য করেন, দোকানের ওপরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করেছে।
চোরেরা দোকান থেকে ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা।
এ ঘটনায় দোকানমালিক মো. মুকুল হোসেন ১ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটির এফআইআর নং-০৪, জিআর নং-২১৬/২০২৬।
মামলার তদন্তে চোরাই মোবাইলের সন্ধান পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানার হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধার করা হয়। একই অভিযানে গৌর চন্দ্র বিশ্বাস ও মো. সুজন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা মন্তব্য করেন, "আমরা দিন-রাত বিশেষ অভিযান চালিয়ে চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।" গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন