প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সাবেক ২০ দলীয় জোট ও পরবর্তী জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রিজভী বলেন, "২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতর লুকিয়ে থাকা দুস্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরণের অরাজকতা সংঘটিত করছে।" তিনি উল্লেখ করেন, এম এন শাওন সাদেকীর ওপর ন্যাক্কারজনক হামলা এবং গুরুতর আহত হওয়ার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, "এসব দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরণের নাশকতা ঘটাতে পারে।"
রিজভী আরও বলেন, "গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক-মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" তিনি বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আইন শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলেও জানান তিনি।
বিবৃতিতে হামলাকারী দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রিজভী। তিনি এম এন শাওন সাদেকীর আশু সুস্থতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন