ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকার আকাশ নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস জানালো


ঢাকার আকাশ নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস জানালো

ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বজ্রপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বায়ুমান স্কোর ১৬১

এছাড়া, দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৬৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৩ মিনিটে।

আরও পড়ুন: ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, গরম কমার আভাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ১০টি সামরিক কার্গো বিমান ইসরাইলে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ এম


যুক্তরাষ্ট্রের ১০টি সামরিক কার্গো বিমান ইসরাইলে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে—এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেশটির সাম্প্রতিক সামরিক কার্যক্রম থেকে। ওয়াশিংটন ইসরাইলের দুটি বিমানঘাঁটিতে ১০টি সামরিক কার্গো বিমান পাঠিয়েছে। একই সময়ে, জর্ডান, সৌদি আরব ও কাতারের সামরিক ঘাঁটিতেও যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমান পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল ব্র্যাড কুপার ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে ব্রিফ করেছেন।

এই তথ্যটি ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এবং মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানায়। বৃহস্পতিবার কানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১০টি সামরিক কার্গো বিমান ইসরাইলের ওভদা ও নেভাতিম বিমানঘাঁটিতে অবতরণ করেছে। বিমানগুলো টেক্সাসের ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

ফোর্ট ব্লিস যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আকাশ প্রতিরক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষার বিভিন্ন সরঞ্জাম রয়েছে। তবে ইসরাইলে পাঠানো কার্গো বিমানগুলোতে কী ধরনের সামরিক সরঞ্জাম ছিল, সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

ইসরাইলের এক কর্মকর্তা কানকে জানিয়েছেন, সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় চলছে। তিনি বলেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তই নিন না কেন, তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রস্তুতি নিচ্ছে।’

তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বা কখন সিদ্ধান্ত আসতে পারে, সে বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।

উপসাগরীয় অঞ্চলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শুরুতে কান জানিয়েছিল, ইরানে স্বল্পমেয়াদি ও সীমিত সামরিক হামলার আশঙ্কার কথা জানিয়ে উপসাগরীয় দেশগুলোকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। একই প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে টেক্সাস থেকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হয়েছে।

সম্ভাব্য সামরিক উত্তেজনার মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা সেনাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কান। পাশাপাশি ওই অঞ্চলে অস্ত্রের মজুত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

নভেম্বরে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত একটি বিমানবাহী রণতরি এবং মেরিন কোরের একটি ইউনিট পৌঁছানোর কথা রয়েছে। এগুলো সেখানে আগে থেকেই মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হবে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে বিস্তারিত জানিয়েছেন সেন্টকমের প্রধান জেনারেল ব্র্যাড কুপার। পত্রিকাটির মতে, সামরিক বাহিনীর এই ব্রিফিংয়ের মধ্য দিয়ে ইরানে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্তের আরো কাছাকাছি পৌঁছাতে পারে ওয়াশিংটন।

মার্কিন আইনপ্রণেতাদেরও ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ব্রিফ করা হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্রিস মারফি জানিয়েছেন, তাকে এবং আরো কয়েকজন সিনেটরকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এসব পরিকল্পনাকে ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন তিনি।

মারফি সতর্ক করে বলেন, এ ধরনের সামরিক পদক্ষেপ ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

এরপর জুনে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে দুই দেশের মতপার্থক্যের কারণে সেটির বাস্তবায়ন থমকে আছে।

এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কার্গো বিমান পাঠানো, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার এবং অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি সেই আশঙ্কাকে আরো সামনে নিয়ে এসেছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপুরা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় যুবক শহীদুল্লাহ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৫ এম


রামপুরা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় যুবক শহীদুল্লাহ নিহত

রাজধানীর রামপুরা থানাধীন রামপুরা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় শহীদুল্লাহ (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহীদুল্লাহ ডেমরা নড়াইবাগ এলাকার বাসিন্দা হারুন অর-রশিদের ছেলে।

হাসপাতালে শহীদুল্লাহকে নিয়ে আসা জুয়েল রানা নামের একজন ব্যক্তি জানান, রামপুরা ব্রিজের ওপর রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন শহীদুল্লাহ। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে শহীদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় শুরু হলো দুই দিনব্যাপী শচীন মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৫ এম


কুমিল্লায় শুরু হলো দুই দিনব্যাপী শচীন মেলা

কুমিল্লা, ৩০ অক্টোবর ২০২৬ : কুমিল্লায় আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা-২০২৬’, যা উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও সুর সম্রাট শচীন দেব বর্মনের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে।

‘মর্ত্যরে রাজ্য ছেড়ে, সুরের সা¤্র্যাজ্যে’ এই প্রতিপাদ্য নিয়ে ৩০ ও ৩১ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় শচীন দেব বর্মনের পৈতৃক বাড়ির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে।

শচীন দেব বর্মনের জন্মদিন ১ অক্টোবর এবং প্রয়াণ দিবস ৩১ অক্টোবর। প্রতি বছর কুমিল্লা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। শিল্পীর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলায় থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ইউসুফ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।

শচীন মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।

মেলার প্রথম দিনের আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ নেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু।

মেলার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শচীন দেব বর্মনের সংগীত জীবন, সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতিকে ধারণ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ এম


কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত কর্মকর্তাদের গাড়ির জ্বালানি ব্যবহারের সীমা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব গাড়িতে মাসে সর্বাধিক ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি ব্যবহার করা যাবে।

গণমাধ্যমে কর্মকর্তাদের গাড়িতে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও ব্যবহারের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।

ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারের জন্য কোনো নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করে এই অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গণমাধ্যমের এক অনুসন্ধানে দেখা যায় যে, ডিএসসিসির কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়ার তথ্য উঠে এসেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বাধিক ২৫০ লিটার জ্বালানি ব্যবহারের সীমা রয়েছে।

অনুসন্ধানে আরও প্রমাণিত হয়েছে যে, অতিরিক্ত বরাদ্দের জ্বালানি বিক্রি করে দেন চালকদের কিছু অংশ। কিছু কর্মকর্তা দাপ্তরিক কাজের বাইরেও সরকারি গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স ব্যবহার করে কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্যও পাওয়া গেছে।

অনুসন্ধানের ফলাফল অনুযায়ী, যদি ডিএসসিসির অন্তত ৭৬ জন কর্মকর্তার গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ২৫০ লিটারে সীমাবদ্ধ করা হয়, তাহলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%