প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সোমবার (১৬ নভেম্বর) থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু হচ্ছে। শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভা থেকে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদও এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। তবে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ধর্মঘটের সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এর ফলে ধর্মঘটের সফলতা নিয়ে বির্তক দেখা দিয়েছে এবং ধর্মঘটের প্রকৃত মতলব সম্পর্কে প্রশ্ন উঠছে।
অনেকে মনে করছেন, সিলেটের পরিবহনখাতে দীর্ঘদিন পর অবস্থান নিতে গিয়ে বিএনপিপন্থিরা ডেভিলদের সাথে যুক্ত হয়েছেন। তাদের বিভক্তির সুযোগ নিয়ে, ডেভিলদের বহুমুখি ষড়যন্ত্রের ছক চালাচ্ছে সিলেটের পরিবহন খাতে। তাই দ্রুত স্বৈরাচারের দাস ডেভিল পরিবহন মালিক ও শ্রমিকদের চিন্থিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে, সিলেটের পরিবহন খাতে নৈরাজ্য অনিবার্য হয়ে উঠবে।
পরিবহন শ্রমিক সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮)-এর সভাপতি হাজী ময়নুল ইসলামসহ অন্যান্য আসামীরা একটি মামলাকে আইনীভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে পরিবহন শ্রমিকদের ব্যবহার করে ধর্মঘটের মাধ্যমে অরাজকতা তৈরী করতেই মূলত কথিত ধর্মঘটের ডাক দিয়েছেন। এছাড়া ধর্মঘট আহ্বানকারী অনেকে স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগী। তাই এই ধর্মঘট কার প্রেসক্রিপশনে হচ্ছে, তা বের করা জরুরী বলে তাদের অভিমত।
এদিকে, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ’র সঞ্চালনায় সভায় বক্তারা সোমবার ডাকা ঘর্মঘটকে আদালত অবমাননার সামিল বলে মনে করছেন। তারা বলেন, এই অবরোধ সরকারকে বেকায়দায় ফেলা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি করছে। সভায় সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আক্তার রশিদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আবদুল মুকিত, সহসভাপতি রাখাল দে, মো. ফয়জুল ইসলাম, জুবায়ের আহমদ চৌধুরী (সুমন), যুগ্মসাধারণ সম্পাদক মো. শাহ জাহান, সহসাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব ও মো. সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার মামুন, অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মো. আল আমীন, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আজির উদ্দিন এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব, মো. মতিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, সিলেটে ডাকা পরিবহন শ্রমিকদের কর্মবিরতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক ইউনিয়ন। উভয় সংগঠনের নেতৃবৃন্দ কর্মবিরতিকে 'ব্যক্তিগত স্বার্থে' ডাকা হয়েছে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় কর্মবিরতি চলাকালে পণ্যবাহী পরিবহণ চালানোর হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীস্থ সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সভায় মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বলেন, কাল সোমবার (১৬ নভেম্বর) থেকে ডাকা সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে ঘোষণা দিয়েছেন।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ’র সঞ্চালনায় এক সভায় বক্তারা সোমবার ডাকা ঘর্মঘটকে আদালত অবমাননার সামিল বলে মনে করেন। তারা বলেন, এই অবরোধ সরকারকে বেকায়দায় ফেলা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা তৈরি করছে। সভায় সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা জানান, কাল সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আগে দাবিগুলোর বিষয়ে কোনো সমাধান হলে তা জানিয়ে দেওয়া হবে।
এছাড়া পরিবহন শ্রমিকদের এই কর্মসূচি সম্পর্কে অবহিত নয় বলে জানিয়ে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তিনি বলেন, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সাথে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেল বলেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সভা হয়েছে। উভয় সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারে দাবি জানানো হয়েছে। কর্মবিরতি প্রত্যাহার না হলে আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে। সেই সাথে কর্মবিরতির নামে শান্ত সিলেটকে অস্থিতিশীল করার পাশাপাশি সরকারকে বিব্রতকর ও বেকায়দায় ফেলার কোনো ষড়যন্ত্র চলছে কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আক্তার রশিদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আবদুল মুকিত, সহসভাপতি রাখাল দে, মো. ফয়জুল ইসলাম, জুবায়ের আহমদ চৌধুরী (সুমন), যুগ্মসাধারণ সম্পাদক মো. শাহ জাহান, সহসাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব ও মো. সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার মামুন, অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মো. আল আমীন, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আজির উদ্দিন এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব, মো. মতিন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এর আগে শনিবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়। জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ।
সভায় পরিবহন নেতারা জানান, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ এই কর্মবিরতির ডাক দিয়েছে। তিন দফা দাবিতে ৮ নভেম্বর প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। তবে দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বর রাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক জরুরি সভায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন শেখ ইমরান হোসেন ঝুনু। সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপনের সঞ্চালনায় সভায় সমন্বয় পরিষদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতিও একাত্মতা প্রকাশ করা হয়।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের নির্ধারিত পার্কিং নিশ্চিত করাসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সিলেট পরিবহন খাত নিয়ে ষড়যন্ত্রের জাল তৈরী করেছেন ফ্যাসিস্ট অনুগত কিছু মালিক ও শ্রমিক। চিন্থিত মালিক ও শ্রমিকের অনেকে স্বৈরাচার আমলে, বেপরোয়া তোষনে শোষনে ব্যস্ত ছিলেন সরকার বিরোধী মালিক শ্রমিকদের। মালিক-শ্রমিকদের নিয়ে প্রতিনিধিত্বশীল সংগঠনগুলোকে কুক্ষিত করে লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি করেছিলেন তারা। তারা এখন সরকারপন্থি কিছু মালিক ও শ্রমিকদের সঙ্গি হয়ে সেই পুরানো খেলার পাঁয়তারা করছে। সরকারপন্থিরা বহুদা বিভক্ত থাকায় স্বৈরাচারের দোসরাও তাদের টার্গেট পূরনে অনেকদুর এগিয়ে যাচ্ছে। এতে করে দিনশেষে সরকারের জন্য হুমকি হচ্ছে তারা। তাই দ্রুত সরকার পন্থিতের মধ্যে একটি সমঝোতা জরুরী। সেই সমঝোতায় ভূমিকা রাখার জন্য স্থানীয় বিএনপি নেতাদের পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবী। কারণ পরিবহন সেক্টর নিয়ন্ত্রন রাখতে এর বিকল্প নেই, নচে'ৎ সরকারের জন্য থ্রেট হয়ে দাঁড়াবে, দোসর পরিবহন মালিক-শ্রমিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন