প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা জাসাসের আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপুর নেতৃত্বে তাঁরা শহরের প্রধান প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া ও রেজাউল করিম এবং জেলা জাসাসের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলাম জপি। এ ছাড়া এনামুল হক রাজু, শহর জাসাসের নেতৃবৃন্দ এবং উপজেলা জাসাসের আহ্বায়ক ও সদস্যসচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জাসাস নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন এবং উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
জাসাস নেতৃবৃন্দের এ পূজামণ্ডপ পরিদর্শনকে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন