প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস ফেনীর বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় পড়েছে। চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে, দুর্ঘটনায় তিনি এবং তার সফরসঙ্গীদের কেউ আহত হননি। মাইক্রোবাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনাটি বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বারইয়ারহাট এলাকায় ঘটে। জানা গেছে, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হওয়ার পর বারইয়ারহাট এলাকায় পৌঁছালে একটি বাস মাইক্রোবাসটির পেছনে ধাক্কা দেয়। ফলে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা হেফাজত আমিরসহ কেউ আহত হননি।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, দুর্ঘটনার খবর ফটিকছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে হেফাজত আমিরের শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা বিভিন্ন মাধ্যমে আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীর খোঁজখবর নেন এবং তার সুস্থতা ও নিরাপদ সফরের জন্য দোয়া করেন। দুর্ঘটনার পর স্থানীয় হেফাজত নেতাকর্মীরাও ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন