ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট মহাবিদ্যালয় (সাবেক জয়পুরহাট শহীদ জিয়া কলেজ) এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট মহাবিদ্যালয় সাবেক শহীদ জিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মোক্তাদুল হক আদনান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কলেজের অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাহ উদ্দিন। এছাড়া কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও বক্তব্য রাখেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

মাসুদ রানা প্রধান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষে বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।'

আজ দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথাগুলি বলেন। তিনি বলেন, ‘নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে সরকারের পানি ব্যবস্থাপনা নিয়ে নানা উদ্যোগের প্রতিফলন ঘটেছে।

তারেক রহমান আরও বলেন, 'বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা নদী নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমরা এসব সমস্যা সমাধানে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। '

সারা বছর কৃষির জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিসহ অন্যান্য খাতে তা ব্যবহার করা হবে।'

তিনি আরো বলেন, 'পদ্মা ব্যারাজের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে। যেন পুরো শুষ্ক মৌসুম এবং বছরের অন্যান্য সময় কৃষি ও প্রয়োজনীয় খাতে সেই পানি সরবরাহ করা যায়।'

প্রধানমন্ত্রী বলেন, 'দীর্ঘদিন ধরে সমন্বিত নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং আন্তঃনদী সংযোগের অভাবে বাংলাদেশ ভুগছে। এর ফলে অনেক নদীর নাব्यতা হারিয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় সেচ ও পানির সংকট তৈরি হয়েছে।'

তিনি উল্লেখ করেন, 'আমি এমন এলাকা পরিদর্শন করেছি, যেখানে বর্ষায় চারদিকে পানি থাকলেও অল্প দূরের কৃষকরা পানির অভাবে জমিতে সেচ দিতে পারেন না। তবে এই সমস্যা সমাধানে দেশব্যাপী নদী ও খাল খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।'

আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'পানি প্রবাহ, সেচব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা যাতে উন্নত করা যায় এ লক্ষ্যে খাল খনন কর্মসূচি চলছে। গত তিন মাসে প্রায় ৯শ’ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে।'

কৃষকদের জন্য সরকারের সহায়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'দায়িত্ব গ্রহণের পর সরকারের অন্যতম প্রথম সিদ্ধান্ত ছিল ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ এবং তার সুদ মওকুফ করা। এতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন।'

তিনি বলেন, 'কৃষকদের সরাসরি সহায়তা দেওয়ার জন্য সরকার বিশেষ কৃষক কার্ড চালু করেছে। ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষক এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা এবং অন্তত ১০টি অতিরিক্ত সেবা পাবেন। আমরা কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। '

যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, 'দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবার পরিধি বাড়াতে সরকার কাজ করছে।' এর অংশ হিসেবে প্রবাসীদের বিভিন্ন সেবা সহজলভ্য করতে এবং বিদেশে তাঁদের ভোগান্তি কমাতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, 'নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তিনি অভিযোগ করেন, 'দীর্ঘদিনের দুর্নীতি, দুর্বল পরিকল্পনা ও অবহেলার কারণে দেশের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধানকে অবহেলা করে বিদেশি কোম্পানির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি করা হয়েছে।'

প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার এখন জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে আমদানি নির্ভরতা কমানো যায়।' মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'এ পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ।'

তিনি বলেন, 'সরকারের বৃহত্তর লক্ষ্য হলো এমন একটি শক্তিশালী ও সহনশীল অর্থনীতি গড়ে তোলা, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।' শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠীই দেশের সবচেয়ে বড় সম্পদ। তবে আগের শাসনামলে শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছিল। ভবিষ্যৎ প্রজন্মকে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। বাজেট এ অধিবেশনে প্রথমে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে বিশেষ অভিযানে ৮৭ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


রাজধানীতে বিশেষ অভিযানে ৮৭ জন গ্রেপ্তার

 

 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে রাজধানীতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (২৮ জুন) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এ ছাড়া সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসংক্রান্ত অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদক কারবারে জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে, এ তথ্য জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের বৈঠক

হরমুজের ব্যবস্থাপনা নিয়ে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল-হিনাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক মাস্কাট সফরকালে অনুষ্ঠিত হয়েছে।

গারিবাবাদি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ পঞ্চম অনুচ্ছেদের কাঠামোর মধ্যে এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের আওতায় হরমুজ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করা হয়েছে।

সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে, ৩০ দিনের মধ্যে ইরানের পক্ষ থেকে ‘প্রযুক্তিগত ও সামরিক প্রতিবন্ধকতা’ অপসারণের আহ্বান জানানো হয়েছে এবং মাইন নিষ্ক্রিয় করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, এতে বলা হয়েছে, ইরান পারস্য উপসাগরের অন্যান্য উপকূলবর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক পরিষেবা নির্ধারণ করার জন্য ওমানের সঙ্গে আলোচনা সম্পন্ন করবে।

এই আলোচনাগুলো প্রযোজ্য আন্তর্জাতিক আইন এবং হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্রসমূহের সার্বভৌম অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপাচার্যের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


উপাচার্যের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীর্ঘদিন ধরে পদোন্নতি এবং আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে আবারও আন্দোলন করেছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। তাদের অভিযোগ, একাধিকবার সাক্ষাৎকার বোর্ডের তারিখ ঘোষণা করা হয়েছে, তারা বারবার আশ্বাস এবং প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো বোর্ড অনুষ্ঠিত হয়নি। ফলে তারা চরম হতাশা ও বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত কর্মকর্তারা। এ সময় তারা রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদনও জমা দেন। তাদের আবেদনপত্রে উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী পদোন্নতি ও আপগ্রেডেশনের জন্য তারা আবেদন করেছেন এবং ২০২৫ সালের ১৯ জানুয়ারি প্রথম সাক্ষাৎকার বোর্ড অনুষ্ঠিত হলেও কোনো সুপারিশ হয়নি। পরে উপাচার্যের আশ্বাসে আবেদন করলেও পরবর্তীতে ২৬ নভেম্বর ২০২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ এবং সর্বশেষ ৯ মে ২০২৬ তারিখে বোর্ডের তারিখ নির্ধারণ করে বারবার তা স্থগিত করা হয়েছে।

তাদের অভিযোগ, সর্বশেষ উপাচার্য বিদেশ সফর শেষে ২৮ জুন বোর্ড আয়োজনের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্ধারিত দিনেও বোর্ড অনুষ্ঠিত হয়নি। আন্দোলনরত কর্মকর্তাদের দাবি, একই নীতিমালায় অতীতে কয়েকজন কর্মকর্তা পদোন্নতি পেলেও তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন। ফলে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সঙ্গে তাদের মাসিক বেতনে প্রায় ১৫ হাজার টাকার ব্যবধান সৃষ্টি হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে এ ব্যবধান আরও বাড়বে বলেও তারা উল্লেখ করেন।

তাদের ভাষ্য, গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে প্রশাসনের সঙ্গে বহুবার আলোচনার পরেও শুধু আশ্বাস মিলেছে, বাস্তব কোনো অগ্রগতি হয়নি। সর্বশেষ কর্মবিরতি কর্মসূচিটি উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে স্থগিত করা হয়েছিল।

আন্দোলনরত কর্মকর্তারা বলেন, "আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি। বারবার বোর্ডের তারিখ দিয়ে তা বাতিল করা হয়েছে। একজন উপাচার্যের ধারাবাহিক প্রতিশ্রুতি ভঙ্গ আমাদের গভীরভাবে হতাশ করেছে। এখন আর মৌখিক আশ্বাসে আমাদের আস্থা নেই।"

একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মনজুরুল ইসলাম বলেন, ‘আমরা এ পর্যন্ত প্রায় ৫০ বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যথাযথ নিয়মে আবেদন করেছি। কিন্তু দীর্ঘদিনেও আমাদের পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বোর্ড বসানোর ক্ষেত্রে গড়িমসি করছে। এর আগে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তখন উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করি। ২৮ জুন বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।’

লিখিত আবেদনে আরও বলা হয়, পদোন্নতি বোর্ড দ্রুত অনুষ্ঠিত না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও তারা উল্লেখ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র নিয়োগ নয়, পদোন্নতির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%