প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ে ৩৩ লাখ ১৫ হাজার ৮০৯ টাকার অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক কবির আহমেদ এবং অফিস সহকারী সাইফুল ইসলামকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
এ সিদ্ধান্তটি সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কমিটির সভায় গৃহীত হয়। তবে, দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ক্যাশবই ও ব্যাংক হিসাবের নিরীক্ষার মাধ্যমে পাঁচ সদস্যের একটি কমিটি ওই অর্থের অনিয়ম শনাক্ত করেছে। গত ১৮ অক্টোবর তাদের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট টাকা ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও তারা তা গ্রহণ করেননি এবং টাকা ফেরত দেননি বলে অভিযোগ করা হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল বেপারী আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, অফিস সহকারী ভুয়া মেডিকেল সনদে প্রায় নয় মাস প্রবাসে থাকলেও প্রধান শিক্ষক তা বৈধ করেছেন।
অন্যদিকে, প্রধান শিক্ষক কবির আহমেদ জানান, তার বিরুদ্ধে তদন্তের এক্তিয়ার নিয়ে আপত্তি থাকায় তিনি চিঠি গ্রহণ করেননি। তিনি দাবি করেন, কোনো টাকা আত্মসাৎ করেননি। অফিস সহকারী সাইফুল ইসলামও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের অর্থ কমিটি হিসাব-নিকাশ দেখভাল করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তফা কামাল বলেন, অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতিকে বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন