প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার, ২০ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা কক্সবাজারবাসী ও পূজার্থীদের কাছে পৌঁছে দিয়েছেন।
মন্ত্রী হিসেবে জেলার দায়িত্ব পালনকালে সোমবার রাতে তিনি কক্সবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বিজয়া দশমীতে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের সর্বত্র ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।"
সাচিং প্রু আরও জানান, বিজয়া দশমীতে কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের সর্ববৃহৎ দেবী দুর্গা প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সরকারি ছুটির এই সময়ে পর্যটক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে।
এ সময় মন্ত্রী কক্সবাজার সদরের কালীবাড়ি, সরস্বতীবাড়ি, গোলদীঘির পাড়, হরিজনপাড়া, বঙ্গপাহাড়, লাবণী পয়েন্ট মোড় ও খুরুশকুলের রাস মন্দিরসহ প্রধান পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। তিনি শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রেখে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক সহযোগিতা করতে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন