প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা অনুষ্ঠিত হয়। সভার পর তিনি এ তথ্য প্রকাশ করেন।
খায়রুল কবির খোকন উল্লেখ করেন, পূজা উপলক্ষ্যে প্রশাসন বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করবে। বিএনপি এই কাজে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
পূজার সময় গুজব বা এআই কনটেন্ট নিয়ে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান খায়রুল কবির খোকন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন