প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক দেশের বেসরকারি প্রকাশনা ও মিডিয়া ক্যাটগরিতে বিভিন্ন ব্যাংক হিসাবে রাখা টাকার তথ্য প্রকাশ করেছে। ২০২৬ সালের মার্চ মাস শেষে পত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইনের জন্য খোলা নির্ধারিত ব্যাংক হিসাবে মোট ২৪১ কোটি ৩৬ লাখ টাকা আছে।
এতে চলতি হিসাবে রাখা টাকার পরিমাণ ১৬৮ কোটি ৬৪ লাখ টাকা। এছাড়া, মেয়াদি ও বিশেষ নোটিশে উত্তোলনযোগ্য হিসাবে ৭২ কোটি ৭২ লাখ টাকা রাখা হয়েছে।
এ দিকে, টিভির হিসাবে প্রায় ৯৯ কোটি টাকা রয়েছে, অনলাইনের হিসাবে প্রায় ৯৮ কোটি টাকা, পত্রিকার হিসাবে ৪৩ কোটি টাকা এবং রেডিওর হিসাবে মাত্র ১ কোটি ৭০ লাখ টাকা রয়েছে। গত মার্চ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) খাতভিত্তিক বিভিন্ন হিসাবে রাখা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন তফসিলি ব্যাংকের চলতি হিসাবে সুদবিহীন রাখা অর্থের পরিমাণ ১৫৫ কোটি ৯ লাখ টাকা, সুদসহ ১৩ কোটি ৫৪ লাখ টাকা, চাওয়ার সঙ্গে পাওয়া যায় এমন হিসাবে ৪৪ লাখ টাকা, মেয়াদি আমানত ৪ কোটি ৯৪ লাখ টাকা, স্পেশাল নোটিশে উত্তোলনযোগ্য আমানত ৫৬ কোটি ৫৪ লাখ টাকা এবং নিবাসী (দেশীয়) বৈদেশিক মুদ্রায় ১০ কোটি ৩৬ লাখ টাকা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকে রাখা বেসরকারি প্রকাশনা মিডিয়া ক্যাটাগরির মধ্যে চলতি হিসাবে সবচেয়ে বেশি রয়েছে পত্রিকার। এসব পত্রিকার চলতি হিসাবে রাখা সুদবিহীন অর্থের পরিমাণ ২৫ কোটি ৫৭ লাখ টাকা, যা সুদসহ ১ কোটি ৪৪ লাখ টাকা। আর বিশেষ মেয়াদি হিসাবে পত্রিকাগুলোর রাখা আমানত ১২ কোটি ৫ লাখ টাকা এবং দেশীয় হিসাবে বৈদেশিক মুদ্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। সব মিলিয়ে পত্রিকার হিসাবে রয়েছে প্রায় ৪২ কোটি ৮১ লাখ টাকা।
টেলিভিশনের বিভিন্ন হিসাবের মধ্যে চলতি হিসাবে সুদবিহীন রাখা টাকার পরিমাণ ৪৪ কোটি ৯৬ লাখ টাকা এবং সুদসহ চলতি হিসাবে রাখা অর্থের পরিমাণ ১০ কোটি ২ লাখ টাকা। বিশেষ মেয়াদি হিসাবে টেলিভিশনগুলোর জন্য ৩৩ কোটি ৭১ লাখ টাকা, দেশীয় বৈদেশিক মুদ্রায় ৮ কোটি ৮৩ লাখ টাকা এবং দীর্ঘ মেয়াদি হিসাবে ১০ কোটি টাকা রাখা হয়েছে।
সব মিলিয়ে টেলিভিশনের জন্য নির্দিষ্ট হিসাবে রয়েছে ৯৮ কোটি ৬২ লাখ টাকা। একইভাবে অনলাইন পোর্টালের হিসাবের পরিমাণ ৯৭ কোটি ৮০ লাখ টাকা এবং রেডিওগুলোর নামে খোলা হিসাবের পরিমাণ মাত্র ১ কোটি ৭০ লাখ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন