প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ রেলওয়ে মোংলা-ঢাকা রুটে আন্ত নগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাগো নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ রেলওয়ের ২৩ আগস্টের মাসিক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নাজিরহাট লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
সিদ্ধান্ত অনুযায়ী, জামালপুর এক্সপ্রেস ট্রেনের সার্কুলার রুটে চালুর বিষয়টি যাচাই-বাছাই করে মতামত প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, নরসিংদী কমিউটার ট্রেনের রেক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন চলাচলের বিষয়ে মতামত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন