প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির ঘরে কি আসছে দ্বিতীয় সন্তান? এই প্রশ্নটি সম্প্রতি সালমান খানের একটি মন্তব্যের পর থেকে উঠে এসেছে। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’-এ সিদ্ধার্থকে সালমান বলেন, “আশা করি খুব শিগগিরই আরো একটি সন্তান হবে।”
নতুন সিনেমা ‘দ্য ভাভান : ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারের জন্য ‘বিগ বস ২০’-এর মঞ্চে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং তামান্না ভাটিয়া। সেখানেই সিদ্ধার্থের বিয়ে এবং বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন সঞ্চালক সালমান খান।
সালমান সিদ্ধার্থের কাছে জানতে চান, বিয়ের পর তার জীবন কেমন কাটছে এবং বাবা হওয়ার অনুভূতি কেমন। অভিনেতা জবাবে বলেন, “সবকিছুই খুব ভালো চলছে।”
এরপর সালমান মজা করে সিদ্ধার্থকে তার বিয়ের কথা মনে করিয়ে দেন। সিদ্ধার্থ জানান, একসময় সালমান তাকে বারবার বিয়ে করার পরামর্শ দিতেন। সেই প্রসঙ্গ টেনে সালমান বলেন, “তখন সিদ্ধার্থ লাজুক বরের মতো ছিলেন।”
সিদ্ধার্থ জানান, তিনি এবং কিয়ারা তাদের সম্পর্ক দীর্ঘদিন গোপন রেখেছিলেন। সঠিক সময়েই তারা সেই ‘গোপন’ বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। তখন সালমান মজা করে বলেন, “সেই গোপন কথাই এখন সন্তানের মধ্যে।”
২০২৫ সালের জুলাইয়ে সিদ্ধার্থ এবং কিয়ারা কন্যাসন্তানের বাবা-মা হন। তাদের মেয়ের নাম রাখা হয়েছে সারায়াহ মালহোত্রা। বর্তমানে মেয়ের বয়স প্রায় ১৫ মাস। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে সিদ্ধার্থ বলেন, “বাবা হওয়াই তার কাছে সবচেয়ে সুন্দর অনুভূতি।”
মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে সিদ্ধার্থ জানান, তাদের মেয়ে খুবই আদরের। সে নতুন নতুন কথা বলছে এবং অনেক কিছু শিখছে। তার কাছে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি।
এরপর সালমান সিদ্ধার্থকে উদ্দেশ্য করে বলেন, “আশা করি খুব শিগগিরই আরো একটি সন্তান হবে।” সালমানের এই মন্তব্যের পর সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে দম্পতির পক্ষ থেকে দ্বিতীয় সন্তান আসার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সিদ্ধার্থ এবং কিয়ারার সম্পর্কের শুরু ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে ঘরোয়া আয়োজনে তারা বিয়ে করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন