প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড্ডয়নের প্রস্তুতির সময় এক যাত্রীর স্মার্টফোনে আগুন লাগার ঘটনা ঘটে। এটি ঘটে যখন ফ্লাইটটি জাপানের রাজধানী টোকিও থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। এই ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূলত, উড্ডয়নের মুহূর্তে কেবিনে ধোঁয়া দেখা গেলে বিমানটি রানওয়ের দিকে যাত্রা থামিয়ে আবার পার্কিং স্ট্যান্ডে ফিরিয়ে নেওয়া হয়। পরে ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, ঘটনা ঘটে ১৮ জুন হানেদা বিমানবন্দরের উড্ডয়নের প্রস্তুতির সময়ে। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরে রানওয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলে কেবিনের ভেতর থেকে ধোঁয়া দেখা যায়। জাপানের পরিবহন মন্ত্রণালয় ও টোকিও ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ধোঁয়ার উৎস ছিল এক যাত্রীর লাগেজে থাকা একটি স্মার্টফোন। ফোনটিতে আগুন ধরে গেলে কেবিনটি ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কেবিনে ধোঁয়া দেখতে পেয়ে এক ক্রু সদস্য কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং বিমানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে পরিস্থিতি বড় ধরনের বিপর্যয়ে রূপ নেয়নি। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে পার্কিং স্ট্যান্ডে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরে দমকলকর্মী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা বিমানে গিয়ে কেবিন পরীক্ষা করেন। এরপর পরিস্থিতিকে নিরাপদ ঘোষণা করা হয়। জাপানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়, ওই ফ্লাইটে যাত্রী ও ক্রুসহ মোট ২১১ জন ছিলেন এবং এই ঘটনায় কেউ আহত হননি। নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়া হয় এবং প্রায় এক ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে, পিপল ম্যাগাজিনকে ব্রিটিশ এয়ারওয়েজ একটি বিবৃতিতে জানায়, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্লাইটটি নিরাপদভাবে পরিচালিত হয়েছে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে বিমানে ত্যাগ করেছেন।’ প্রতিবেদনে বলা হয়, একই সপ্তাহে ব্রিটিশ এয়ারওয়েজের আরেক ফ্লাইটে মোবাইল ফোনে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর কিছুকাল আগে লন্ডন থেকে লাস ভেগাসগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আকাশে উড্ডয়নের সময় একটি মোবাইল ফোনে আগুন লেগে যায়। এতে কেবিনের ভেতরের অংশ পুড়ে যায় এবং অবতরণের পূর্বে ক্রুরা সহায়তা চাইতে বাধ্য হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন