প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জামাত জোটের উদ্দেশ্যে বলেছেন, এই বাংলাদেশে আর স্ট্যান্ডবাজীর রাজনীতি চলবে না কারণ বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দোসীমানা এলাকায় পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করার সময় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি বাজেট ঘোষণা হয়েছে কিন্তু কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়েনি। তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়িত হবে। অচিরেই মহাপরিকল্পনার কাজ শুরু হবে। কারণ সরকার গঠনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তিস্তা মহাপরিকল্পনার জন্য আন্দোলনে যোগ দিয়েছিলেন, যখন সরকারে এসে প্রধানমন্ত্রী ঘোষণায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলেছিলেন তখন জামাত জোট ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে।
ফরহাদ হোসেন আরও বলেন, বিভিন্ন জায়গায় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনুষ্ঠান দিচ্ছেন কিন্তু যখন বিএনপি আন্দোলন করছিল তখন তাদের অস্তিত্বই ছিল না।
তিনি আরও বলেন, রাজধানী ঢাকার সাথে প্রত্যেক জেলার রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনা করছে সরকার।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন