প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বালিয়ার দেওয়ান বাড়িতে নিজস্ব ডুবা বালু দিয়ে ভরাটকালে দলীয় পোলাপাইনকে চা নাস্তা খাওয়াতে হবে জানান দিয়ে শহিদুলের থেকে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা ফারুক। তিনি বালিয়া ইউনিয়ন বিএনপির নেতা পরিচয় দিয়ে এ চাঁদা নেয়ায় বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা তার শাস্তির দাবী জানিয়েছেন।
৫ জুন শুক্রবার শহিদুলের থেকে ফারুকের ১০ হাজার টাকা চাঁদা নেয়ার স্বীকারোক্তিমূলক একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে শোনা যায়, শহিদুল অসহায় কন্ঠে জানাচ্ছেন তার কুয়ো ভরাটের কাজ এখনো চলমান। পিকঅ্যাপ দিয়ে ডুবা বালু ভরাট করছেন তিনি। আর এ কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীন হন ইউনিয়ন বিএনপি নেতা ফারুকের কাছে। যেখানে ফারুক প্রাথমিক পর্যায়ে পোলাপাইনকে চা নাস্তা খাওয়ানোর কথা বলে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। বর্তমানে তিনি আতঙ্কিত রয়েছেন।
এদিকে এমন অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফারুকের পক্ষে কোন বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাজেই অভিযোগের সত্যতা যাচাই ও দলীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দলীয় হাইকমান্ড ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীলরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন