প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্রাভার্স সিটিতে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যা এয়ার ন্যাশনাল গার্ডের অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার স্থানীয় সময় এই দুর্ঘটনা ঘটে। মার্কিন বিমানবাহিনী জানায়, বিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি ইউনিটের অন্তর্ভুক্ত।
টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করে জানায়, তাদের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান ট্রাভার্স সিটিতে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে যেতে সক্ষম হন।
বিমানটি মাটিতে আছড়ে পড়ার পূর্বে পাইলট ইজেকশন সিস্টেম ব্যবহার করে বের হয়ে যান, ফলে পাইলটের প্রাণহানির ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানায়, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার সময় বিমানটি কী ধরনের প্রশিক্ষণ বা কার্যক্রমে ছিল এবং কেন সেটি বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মার্কিন বিমানবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।
এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত এক ইঞ্জিনবিশিষ্ট বহুমুখী যুদ্ধবিমান। এই বিমানটি মূলত আকাশযুদ্ধের পাশাপাশি স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ড বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কার্যক্রমে এ ধরনের যুদ্ধবিমান পরিচালনা করে।
এয়ার ন্যাশনাল গার্ড মার্কিন বিমানবাহিনীর একটি রিজার্ভ উপাদান, যার সদস্যরা একদিকে অঙ্গরাজ্যগুলোর অধীনে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন, অন্যদিকে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমেও সক্রিয় দায়িত্ব পালন করেন।
দুর্ঘটনার পর মিশিগানের আইনপ্রণেতারাও পরিস্থিতির ওপর নজর রাখছেন। মিশিগান থেকে মার্কিন সিনেটের প্রতিনিধি গ্রে পিটার্স জানিয়েছেন, তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দুর্ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বিমানটির কারিগরি অবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।
সূত্র : এএফপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন