প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সাকিব আল হাসান বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার বহু অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে দীর্ঘ সময় ধরে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। এ অবস্থায়, এবার আবারও নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে হওয়া এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে থাকবেন সাকিব।
বুধবার (২৯ জুলাই) রাত নাগাদ এশিয়ান লিজেন্ডস লিগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ দলের ঘোষণা দিয়েছেন। এই টুর্নামেন্টে সাকিবের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলক কাপালি।
টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ছয়টি দল। এই সব দল হলো- বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স।
৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় আসরের উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস।
৩১ জুলাই ডাবল-হেডারে প্রথম ম্যাচটি খেলবে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ টাইগার্স, তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান রয়্যালস।
এই টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট কোয়ালিফায়ার-১, ৯ আগস্ট কোয়ালিফায়ার-২ এবং ১০ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে, টুর্নামেন্টটির সঙ্গে সনি স্পোর্টস নেটওয়ার্কের সাথে তিন মৌসুমের সম্প্রচার চুক্তি রয়েছে। ফলে ক্রিকেটপ্রেমীরা সরাসরি উপভোগ করতে পারবেন এশিয়ার কিংবদন্তিদের লড়াই।
বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল, সাদেকুর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন